মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীতে টিআরএল প্লাস্টিক ফ্যাক্টরীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে শহরের সিটি হাটের পশ্চিমে খিরশিন এলাকায় প্লাস্টিক ফ্যাক্টরীতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ফ্যাক্টরীর উদ্বোধন করেন আত-তিজারা রিয়াল স্টেট কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম।
পরে ফ্যাক্টরী প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত-তিজারা রিয়াল স্টেটের বিনিয়োগ প্রকল্প পরিচালক দুরুল হুদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মতিউর রহমান চৈতি, শ্রীপুর রামনগর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল বারীক প্রমুখ।
এ সময় আত-তিজারা রিয়াল স্টেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে আত-তিজারা রিয়াল স্টেট কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম বলেন, টিআরএল প্লাস্টিক ফ্যাক্টরীতে প্লাস্টিকের বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে। ইতোপূর্বে বিদেশ থেকে ইলেকট্রনিক্স পণ্য আমদানী করা হয়েছে। স্থানীয় লোকজনের কর্মসংস্থান হবে এই ফ্যাক্টরীতে। টিআরএল প্লাস্টিক ফ্যাক্টরীর উৎপাদিত পন্য দেশের চাহিদা অনেকাংশে পূরণ করবে বলে মনে করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান।