দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সড়ক দুর্ঘটনায় আহত
স্টাফ রিপোর্টার : দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি গতকাল বুধবার দুপুরে বাগমারার মোহনগঞ্জ ডিগ্রী কলেজ থেকে মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথে কাঁনপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পান। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।
এরপর তিনি বিকালে চিকিৎসা নিয়ে নিজ বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসা অন্তে বিশেষজ্ঞ ডাক্তার সুব্রত কুমার তাঁকে ১৫ দিনে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য সাংবাদিক আফজাল হোসেন বাগমারার মোহনগঞ্জ ডিগ্রী কলেজে শিক্ষকতা করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
