২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৬ ডিসেম্বর

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১, ৬:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৬ ডিসেম্বর
বিজ্ঞাপন

এফএনএস : ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। আগামী ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। রাজধানীর একাধিক কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রগুলো হলোÑ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, শের-ই-বাংলা নগর, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন