রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা

Paris
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

পবা প্রতিনিধি : রাজশাহীতে “মুজিব জন্মশতবর্ষের প্রতিশ্রুতি, চতুর্থ শিল্প বিপ্লব বয়ে আনুক উন্নতি ” শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. বরুণ কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এবং বিসিএসআইআর-এর প্রশাসন ও উন্নয়ন বিষয়ক সদস্য মোহাম্মদ জাকের হোছাইন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শারমিনা ইয়াসমিন। তিনি তার বক্তব্যে অংশীজন কর্মশালার গুরুত্ব তুলে ধরেন ও চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সাহায্য করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। “মুজিব জন্মশতবর্ষের প্রতিশ্রুতি, চতুর্থশিল্প বিপ্লব বয়ে আনুক উন্নতি” শীর্ষক কর্মশালা ও বিসিএসআইআর গবেষণাগার, রাজশাহী এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের প্রাপ্তি ও প্রচেষ্টার বিভিন্ন দিক তুলে ধরে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল হুদা ভুঁইয়া।


আরোও অন্যান্য খবর
Paris