২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হেফাজত মহাসচিব লাইফ সাপোর্টে

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ৮:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
হেফাজত মহাসচিব লাইফ সাপোর্টে
বিজ্ঞাপন

এফএনএস : হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর। তিনি বলেন, দুইদিন আগে নুরুল ইসলাম জিহাদী হার্ট অ্যাটাক করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু বুঝতে পারেননি। গত শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর অবস্থার অবনতি হলে ১টার দিকে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। নুরুল ইসলাম জিহাদীর ছেলে আরও বলেন, গত শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন আব্বা। হার্ট অ্যাটাকের মধ্যে চিকিৎসা না নেওয়ায় ক্ষতিটা বেশি হয়েছে। সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন