রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

আয়কর বিবরণি জমার সময় বাড়ছে না : এনবিআর

Paris
Update : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

এফএনএস : মহামারীর মধ্যে আয়কর বিবরণি জমা দিতে সময় বাড়ার আশা অনেকে করলেও তা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা। সেক্ষেত্রে আইন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর বা মঙ্গলবার আয়কর বিবরণি বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হবে। এরপর জমা দিতে চাইলে দিতে হবে জরিমানা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন গতকাল শনিবার বলেন, এবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না। কারও কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করলে বিনা জরিমানায় এক মাস সময় পাবে।

আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণি দাখিলে চার মাস পর্যন্ত সময় দেওয়া রয়েছে বলেও জানান তিনি। জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের আয়কর বিবরণি দাখিলের অনুরোধ জানান আলমগীর। বর্তমানে দেশে ৬০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। প্রতিবছরই তাদের আয়কর বিবরণি জমা দেওয়ার নিয়ম রয়েছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণি দাখিলের শেষ দিন। তবে করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর আয়কর বিবরণি দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

মহামারীর মধ্যে গত বছরের মতো এবারও আয়কর মেলা হচ্ছে না। তবে এনবিআর সারা দেশের ৩১টি কর অঞ্চল ও ৬৪৯টি সার্কেলে আয়কর দাতাদের প্রয়োজনীয় সব সেবা দিতে নভেম্বর মাসকে সেবা মাস পালন করছে। আয়কর বিবরণি দেওয়ার সুবিধার জন্য প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশ সৃষ্টি করে আয়কর বিবরণি জমা এবং এই সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris