২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, মাত্রা ৬ দশমিক ১

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১, ৫:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, মাত্রা ৬ দশমিক ১
বিজ্ঞাপন

এফএনএস : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। গতকাল শুক্রবার ভোর পৌনে ৬টায় এ ভূকম্পন অনুভূত হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে। ভূকম্পন অনুভূত হয়েছে মিয়ানমার, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ, পশ্চিমবঙ্গের কলকাতাসহ একাধিক অঞ্চলে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন