৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নববর্ষে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরবে : কাদের

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১, ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
নববর্ষে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরবে : কাদের
বিজ্ঞাপন

এফএনএস : ইংরেজি নতুন বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা মহামারিতে থমকে যাওয়া বিশ্ব নতুন বছরে করোনা থেকে মুক্তি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ওবায়দুল কাদের দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ।

গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, করোনা মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে করোনামুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হবে সম্ভাবনার নতুন কলি। নতুন বছরে করোনাজনিত নানা খাতের সংকট কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন