১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়র আব্বাসকে গ্রেফতারের দাবি রাজশাহী নগর আ’লীগের

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মেয়র আব্বাসকে গ্রেফতারের দাবি রাজশাহী নগর আ’লীগের
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করায় কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার ও দল থেকে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বক্তব্য তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কাটাখালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলী’র ধৃষ্টতাপূর্ণ অবমাননাকর মন্তব্য করেছেন।

যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার হয়েছে। আমরা সকলেই জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর অনুভূতি ও আবেগের জায়গা। তাকে নিয়ে কটুক্তি ও অশোভন মন্তব্য করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আব্বাসের এহেন কটুক্তি অবমাননাকর মন্তব্যে সারা দেশের মানুষের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর চরমভাবে মর্মাহত। তার ধৃষ্টতাপূর্ণ অশালিন মক্তব্যের প্রক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর তাকে সংগঠনের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে বিকেলে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মীর ইসতিয়াক আহমেদ লিমন,

সদস্য আব্দুস সালাম, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. ইসমত আরা, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, উপদেষ্টামণ্ডলীর সদস্য আলাউদ্দিন শেখ ভুলু, ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ,

প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ ডলার, সদস্য অ্যাড. মোজাফফর হোসেন, জাহির উদ্দিন তেতু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, অ্যাড. শামসুন্নাহার মুক্তি,

সৈয়দ মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, আশীষ তরু দে সরকার অর্পণ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধঅরণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর যুবলীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন