রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীর সেরা করদাতাদের সম্মাননা প্রদান

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২০২০-২০২১ কর বছরের সেরা করদাতাদের জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়েছে। কর অঞ্চল রাজশাহীর আয়োজনে গতকাল বুধবার কর ভবনের পদ্মা কনফারেন্স হলে করদাতাদের জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়। কর অঞ্চল রাজশাহীর কর কশিনার মো. শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অতিথি ছিলেন কর আপীল অঞ্চলের কর কমিশনার (আপীল) আহসান হাবিব, রাজশাহীর কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনার লুৎফর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী জোনাল ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফজলে করিম।

এ অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশনের ৭ জন, রাজশাহী জেলার ৭ জন ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭জনকে কর বছরের সেরা করদাতাদের জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের সেরা তিনজন করদাতা হলেন, আব্দুল আওয়াল, নাসিমুল গণি খান টোটন ও সৈয়দ শাহীন শওকত। দীর্ঘ সময়ে করদাতা কর প্রদানকারী দুইজন হলেন, তাজকেরাতুল ইসলাম ও বদরুদ দোজা। তরুণ করদাতা হলেন পাভেল হোসেন ও মহিলা সর্বোচ্চ করদাতা নূরজাহান বেগম।

রাজশাহী জেলার সর্বোচ্চ করদাতা হলেন আব্দুস সোবহান, কাজী মাহমুদুল হাসান মামুন ও একরামুল হক। দীর্ঘ মেয়াদী করদাতা আর বিন্দু সাহা, আতাহার আলী। তরুণ করদাতা বেলাল উদ্দীন ও মহিলা সর্বোচ্চ করদাতা ইসরাত জাহান। চাঁপাইনবয়াবগঞ্জ পুরুষ সেরা করদাতা হলেন এরফান আলী, সেলিম রেজা ও তরিকুল ইসলাম। দীর্ঘ মেয়াদী করদাতা নাইমুল হক ও কাত্তিক চন্দ্র সরকার। তরুণ করদাতা আখতারুল ইসলাম ও মহিলা সর্বোচ্চ করদাতা আয়েশা সিদ্দিকা।


আরোও অন্যান্য খবর
Paris