২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

ঢাবি ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ৭:০২ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
ঢাবি ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল
বিজ্ঞাপন

এফএনএস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন। এ বছর ‘ঘ’ ইউনিটে এক হাজার ৫৭০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ৭ জন। পাস করেছেন সাত হাজার ৯৯৪ জন শিক্ষার্থী।

যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। গত ২৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছর এ ইউনিটে পাসের হার ছিল ১৩ দশমিক ২৬ শতাংশ।

যেভাবে ফলাফল জানা যাবে: ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি ছাত্রছাত্রী তার উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে উট এঐঅ <ৎড়ষষ হড়> টাইপ করে ১৬৩২১ নম্বরে ংবহফ করে ফিরতি ঝগঝ-এ তার ফলাফল জানতে পারবেন।
ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখ: উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আগামী ২৯ নভেম্বর বিকেল ৩টা হতে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৫ নভেম্বর হতে ২ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য এক হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে ২৫ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন