কাটাখালির মেয়র আব্বাসের বিরুদ্ধে ডিজিটাল আইনে তিন মামলা, দল থেকে বহিষ্কার, উত্তাল হচ্ছে রাজশাহী
স্টাফ রিপোর্টার : জাতির পিতাকে কটুক্তির অভিযোগে রাজশাহীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় কাটাখালি পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটা মামলা দায়ের করা হয়েছে। এজাহার গ্রহণ করেছেন ওসি। রাজশাহী নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং কাউন্সিলর আব্দুল মোমিন নগরীর বোয়ালিয়া থানায়, নগর যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমান চন্দ্রিমান থানায়, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রাজপাড়া থানায় এ মামলাগুলো করেন।
যে কারণে মামলা : রাজশাহীর পৌরসভার মেয়র আব্বাস একটি ঘোরায় বৈঠকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালি পৌরসভার অংশের উন্নয়নকাজ নিয়ে কথা বলার সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এসময় তিনি বলেন,তখন মেয়র বলেন, ‘একটু থাইমি গেছি গেটটা নিয়ে, একটু ডিজাইন চেঞ্জ করতে হচ্ছে। বড় হুজুরের সঙ্গে আমাদের এক লোক বসেছিলে, বসি যে ম্যুরালটা দিছে বঙ্গবন্ধুর, এটা ইসলামী শরীয়াহত মোতাবেক সঠিক না। এ জন্য আমি ওকে থুব না। সব করবো, যা কিছু আছে, খালি শেষ মাথাতে মানুষ যেটা মাইন্ড করবে না ওড্যাই। আমি দেখতে পাছি যে, ম্যুরালটি ঠিক হবে না দিলে। আমার পাপ হবে। তো কেন দিব? দিব না, আমি তো কানা লোক না, আমাক বুঝাই দিছে।

এ জন্য আমি ওটাকে চেঞ্জ করছি।’ গত সোমবার রাত থেকে মেয়র আব্বাসের এমন দুটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ম্যাসেঞ্জারে। এরই মধ্যে দাবি উঠে গাজিপুরের মেয়রের মতো কাটাখালি পৌরসভার মেয়রের বিরুদ্ধে দলীয় ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার। ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি অডিও ক্লিপটিতে মেয়র আব্বাসকে বলতে শোনা যায়, ‘ওই গেটটি দ্রুত নির্মাণ হবে। তবে আমরা যে ফার্মমে কাজটি দিয়েছি, তারা গেটের ওপরে বঙ্গববন্ধুর যে ম্যুরাল বসানোর ডিজাইন দিয়েছে, সেটি ইসলামীর দৃষ্টিতে সঠিক না। তাই আমি সেটিকে বাদ দিতে বলেছি।’ মেয়র বলেন, ‘যেভাবে বুঝেছে তাতে আমার মুনে হইছে যে, ম্যুরালটা হইলে আমার ভুল হয়্যা যাবে।

এ জন্য চেঞ্জ করছি। এই খবরটাও যদি আবার যায় তো আবার রাজনীতি শুরু হয়ে যাবে। ওই বঙ্গবন্ধুর ম্যুরাল দিতে চাইয়া দিচ্ছে না! বঙ্গবন্ধুক খুশি করতে যাইয়া নারাজ করব নাকি? এইডা লিয়েও রাজনীতি করবে কিন্তু আমি সিওর। তবে করলে কিছু করার নাই। মানুষেক সন্তুষ্ট করতে যাইয়া আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না তো।’ এরপর তিনি অস্রাব্য ভাসায় আরেকটি শব্দও উচ্চারণ করেন ‘তবে মেয়র আব্বাস দাবি করেন তিনি এই ধরনের কোনো মন্তব্য করেননি। কেউ ভুল তথ্য ছড়াচ্ছে। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আব্বাস আলী আরও বলেন, ‘হাইওয়েটাকে আমরা ডিজাইন করতে দিয়েছি। আমাদের যে অংশটা হাইওয়ে। সিটিগেট থেকে আমার অংশ। টোটালই একটা ফার্মকে দিয়েছি যে, তারা একদম বিদেশী স্টাইলে সাজায়ে দিবে ফুটপাত, সাইকেল লেন- টোটাল আমার অংশটা।’ কথার এই পর্যায়ে পাশে থেকে একজন যোগ করেন, ‘দুই পারে দুইটা গেট করার কথা আছে।’
দলীয় সূত্র মতে, আব্বাস আলী কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। ২০১৫ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। এদিকে মেয়র আব্বাসের এমন মন্তব্যে রাজশাহীর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। ফেসবুকেও মেয়র আব্বাসের বিরুদ্ধে দলীয় ব্যবস্থাসহ আইনগত পদক্ষেপ নেওয়ারও দাবি করেছেন অনেকেই। জানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘মেয়র আব্বাস যদি এই ধরনের কথা বলেই থাকেন, তবে তিনি দলে থাকার যোগ্যতা হারিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি করবে আর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করবে এটা মেনে নেওয়া যাবে না।’
দল থেকে বহিস্কার : বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ নিয়ে কটুক্তি ও বিতর্কিত বক্তব্য দেয়ায় পৌরসভা আওয়ামী লীগের আহবায়কের পদ থেকে কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে বহিস্কার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরী বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আবহায়কের পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়। পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকার বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কেন দলীয় সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শণের নোটিশ দেয়ারও সিদ্ধান্ত হয়। মাজদার রহমান আরও বলেন, বৈঠক শেষে কাটাখালি আহব্বায়কের পদ থেকে বহিস্কার করে তিনদিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দিয়ে আব্বাসের নামে কারণ দর্শণের নোটিশ ইস্যু করা হয়েছে। জবাব পাওয়ার পর তাকে স্থায়ী বহিস্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।
গ্রেপ্তারের দাবি : বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিয়ে অশ্লিল মন্তব্য করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে রাজশাহী। অধর্তব্য মন্তব্যকারী কাটাখালি পৌরসভার মেয়রকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার সকাল থেকেই রাজশাহী মহনাগর এবং কাটাকালি পৌর এলাকাতেও নানা প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। এছাড়াও আব্বাসের বিরুদ্ধে দায়ের করা হয়েছে তিনটি মামলা। এর মধ্যে দুটি মামলা এজাহার হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে নগরীর জিরোপয়েন্টে মেয়র আব্বাসের বিরুদ্ধে আইনগগত ব্যবস্থা নেওয়া ও তাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমাণিক প্রমুখ। এদিকে কাটাখালিতে মেয়র আব্বাসকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রাসিক কাউন্সিলরদের দাবি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিরুদ্ধে কাটাখালি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলীর চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কাউন্সিলরবৃন্দ। বুধবার এক বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কাউন্সিররবৃন্দ। বিবৃতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিরুদ্ধে কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
আব্বাস আলীর বক্তব্য অসাংবিধানিক, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের চেতনা ও নীতিমালার পরিপন্থী। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ কাটাখালি পৌর মেয়র আব্বাস আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বিবৃতিতে কাউন্সিলরবৃন্দ আরো বলেন, ‘রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর পিতা বঙ্গবন্ধুর রক্তবন্ধু জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নিয়ে অকথ্য, অশালীন, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আব্বাস আলী। এতে আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। আমরা অনতিবিলম্বে আব্বাস আলীকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিস্কার এবং রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, রাজশাহীর পৌরসভার মেয়র আব্বাস একটি ঘরোয়া বৈঠকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালি পৌরসভার অংশের উন্নয়নকাজ নিয়ে কথা বলার সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এসময় তিনি বলেন,তখন মেয়র বলেন, ‘একটু থাইমি গেছি গেটটা নিয়ে, একটু ডিজাইন চেঞ্জ করতে হচ্ছে। বড় হুজুরের সঙ্গে আমাদের এক লোক বসেছিলে, বসি যে ম্যুরালটা দিছে বঙ্গবন্ধুর, এটা ইসলামী শরীয়াহত মোতাবেক সঠিক না। এ জন্য আমি ওকে থুব না। সব করবো, যা কিছু আছে, খালি শেষ মাথাতে মানুষ যেটা মাইন্ড করবে না ওড্যাই।
আমি দেখতে পাছি যে, ম্যুরালটি ঠিক হবে না দিলে। আমার পাপ হবে। তো কেন দিব? দিব না, আমি তো কানা লোক না, আমাক বুঝাই দিছে। এ জন্য আমি ওটাকে চেঞ্জ করছি।’ গত সোমবার রাত থেকে মেয়র আব্বাসের এমন অধর্তব্য দুটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ম্যাসেঞ্জারে। এরই মধ্যে দাবি উঠেছে গাজিপুরের মেয়রের মতো কাটাখালি পৌরসভার মেয়রের বিরুদ্ধে দলীয় ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার।
