১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছেলের তারেকের চেয়ে ফালুই বেশি খোঁজ নিচ্ছেন অসুস্থ খালেদা জিয়ার

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ৫:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ছেলের তারেকের চেয়ে ফালুই বেশি খোঁজ নিচ্ছেন অসুস্থ খালেদা জিয়ার
বিজ্ঞাপন

আরা ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তার অসুস্থতার বিষয়ে জানতে পরিবার ও দলের অনেকেই হাসপাতালে খোঁজখবর নিচ্ছেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন দুবাই প্রবাসী তার একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা মোসাদ্দেক আলী ফালু। অন্যদিকে লন্ডনে পলাতক বিএনপির দণ্ডপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ বিষয়ে অনীহা রয়েছে। খালেদা জিয়ার নিজ ছেলে তারেক রহমান, তার পুত্রবধু ও অন্যান্য আত্মীয়-স্বজনরা সপ্তাহে মাত্র দু-একবার তার খোঁজ নিয়েই দায় সারছেন।

এভারকেয়ার হাসপাতাল থেকে গত ৭২ ঘন্টার যে হিসেব পাওয়া গেছে, তাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে দুবাই থেকে মোসাদ্দেক আলী ফালু ২৫ বার ফোন করেছিলেন বলে জানা গেছে। তিনি প্রতিদিনই সকাল, দুপুর ও বিকেলে নিয়ম করে টেলিফোন করেন। এছাড়া হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্ট বিষয়ে কথাও বলেন। অন্যদিকে তারেক জিয়া গত ৭২ ঘন্টায় মাত্র দুইবার টেলিফোনে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে খালেদার পুত্রবধু ডা. জোবায়দা আগে দেখভাল করলেও বিএনপি নেতারা সম্প্রতি জানিয়েছেন, তিনি গত ২৪ ঘণ্টায় একবারও খালেদা জিয়ার খোঁজ নেননি।

সর্বশেষ বাংলাদেশ সময় গত শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন। সে সময়ের চিকিৎসকদের একটি ভিডিও কনফারেন্সে তিনি যোগ দেন এবং খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো তাকে জানানো হয়। ডা. জোবায়দা যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলে চিকিৎসকদের সঙ্গে আবার আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। তবে এরপর থেকে এখন পর্যন্ত তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, কে কতবার খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন, এটি তেমন গুরুত্বপূর্ণ বিষয় না হলেও এর মাধ্যমে এক ধরনের আবেগ, ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটে।

যারা খালেদা জিয়ার প্রতি আন্তরিক ও ভালোবাসা অনুভব করেন, তারাই তো ওনার নিয়মিত খোঁজখবর নেবেন। তাই খালেদা জিয়ার শরীর-স্বাস্থ্যের খোঁজখবর ছেলে তারেক রহমান সার্বক্ষণিকভাবে নেবেন, এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু রাজনৈতিক মতবিরোধ ও পারিবারিক সম্পত্তিসহ নানা দ্বন্দ্বের ফলে নিজ মায়ের খোঁজ নিতেও কুণ্ঠাবোধ করেন তারেক। আর এ ঘটনার মধ্য দিয়ে তারেক রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক দ্বন্দ্ব আবারো প্রকাশ্যে এসেছে। আর সব কিছু ছাপিয়ে অসুস্থ মায়ের প্রতি তারেকের এমন আচরণ, বিএনপির অভ্যন্তরে অনেকেই তীব্র সমালোচনা করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন