সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

বিদায় বেলায় অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

Paris
Update : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

এফএনএস : বিদায় বেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্যবিদায়ী ৩১ ডিসেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণায় অনেকটা হতাশ অভিবাসনপ্রত্যাশীরা। নিষেধাজ্ঞার ফলে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। ট্রাম্প জানান, ‘করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা প্রয়োজন।

গত বছরের এপ্রিল-জুনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ৩১ ডিসেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে হওয়ার কথা ছিল। বিদায়ী ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ে সর্বশেষ এই পদক্ষেপ নিল। বিদেশি শ্রমিকদের ওপর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। গত (৩ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ২০ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে সংবিধান অনুযায়ী ট্রাম্প স্বাভাবিক ক্ষমতা হস্তান্তরের ওপর।

তিনি ক্ষমতা গ্রহণের পর এই নিষেধাজ্ঞা তুলে নেবেন কি না, এ নিয়ে উৎকণ্ঠায় অনেকেই। যদিও ট্রাম্পের অভিবাসন নীতির ব্যাপক সমালোচনা করেছেন বাইডেন। অভিবাসীদের জন্য বাইডেন প্রশাসন কাজ করবে বলেও আশ্বাস দেন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘোষিত এসব নিষেধাজ্ঞা দ্রুতই বাতিল করা সম্ভব বলেও মনে করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris