১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশি কর্মীদের প্রশংসা মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ১২:৫১ অপরাহ্ণ | বিভাগ: lead
বাংলাদেশি কর্মীদের প্রশংসা মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের
বিজ্ঞাপন

এফএনএস : মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম গতকাল সোমবার বিকালে ঢাকার মিরপুরে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) পরিদর্শন করেছেন। এ সময় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীরা বাংলাদেশের কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার প্রশংসা করেন। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বিকালে বিকেটিটিসিতে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন। এরপর বিকেটিটিসি’র কনফারেন্স রুমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও প্রশিক্ষণ নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদান করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার গুনগত শ্রম অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং যেকোনও অনিয়মতান্ত্রিক অভিবাসনকে সবসময় নিরুৎসাহিত করে।

এতে আরও বক্তব্য রাখেনÑ মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী ইব্রাহীম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি প্রমুখ। মতবিনিময় শেষে প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বিকেটিটিসিতে চলমান বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন