সুষ্ঠ-নিরপেক্ষ নির্বাচনে এমপি মন্ত্রীদের ক্ষেত্রেও নমনীয় হবে না ইসি : রফিকুল
রুবেল সরকার : অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে বাধা দিলে তাকে আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। এমপি মন্ত্রীদের ক্ষেত্রেও নমনীয় হবে না নির্বাচন কমিশন। তিনি বলেছেন, আমি রাজশাহীর মানুষ হিসেবে বিশ্বাস করি ভোটগ্রহণ কর্মকর্তাদের সদিচ্ছা ও দেশপ্রেম থাকলে ভোট হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। গতকাল সোমবার বিকালে মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার আরও বলেন, ইউপি নির্বাচনে বিপুল সংখ্যক বিডিআর, বিজিবি, র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে।
কারো পক্ষে নয় যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় সে কারণে তাদের মোতায়েন করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কেউ লুট করতে এলে সে ইউনিয়নের ভোট বন্ধ করে দেওয়া হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের ছাড় দেওয়া হবে না।’ পাশাপাশি তিনি বলেন, ভোট সংশ্লিষ্টরা কোন স্বজনপ্রীতি ও স্বজনের আপ্যায়ন ও পক্ষপাতপুষ্ট হলে কাউকে ছাড় দেয়া হবে না।
জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেন, সততা, দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রে দ্বায়িত্ব পালনের সময় ভোটগ্রহণ কর্মকর্তাদের কোন ক্ষতি হলে পুলিশ বুক পেতে দিবে। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে অবাধে যেতে পারেন, তার সব ব্যবস্থা করা হচ্ছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখবো আমরা। কিন্তু ভিতরের অবস্থা দেখবেন আপনারা। সবায় একসাথে নিরপেক্ষ হয়ে কাজ করলে ২৮ তারিখের নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ভোটগ্রহণ শেষে দ্রুততম সময়ে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে উপজেলায় রিপোর্ট করবেন। বেলা পাঁচটায় ভোটগ্রহণ শেষ হলেও অনেক কেন্দ্রে দেখা যায় রাত ১০টা বাজলেও ভোটগণনা শেষ হয়না। এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বিপাকে পড়েন। পাশাপাশি নানা রকম গুজব ছড়িয়ে পড়ে। এতে ভোটের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তখন অযাতিত উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে বেগ পেতে হয়। তাই ঝুঁকি না নিয়ে দ্রুততার সাথে ভোট গণনা করে ঘোষণা করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সানওয়ার হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহা.তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন(অতিঃ দাঃ), যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার বিপুল কুমার মালাকর, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর, ওসি (তদন্ত) তৌহিদুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগন।
