রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দেশের উন্নতির ম্যাজিক প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী

Paris
Update : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

এফএনএস : অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ দেশের উন্নতির ম্যাজিক প্রধানমন্ত্রী। তার যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। এ দেশের উন্নতির আরেকটি ম্যাজিক দেশের মানুষ। তারা কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। গতকাল শনিবার বিকেলে বিজয়পুর স্কুল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কুমিল্লার সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খান কাছের মানুষ ছিলেন। তাকে হারিয়ে ভীষণ শোকাহত।

তিনি আরও বলেন, সবার অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি। এ অবদান প্রধানমন্ত্রীর। মন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু।

তিনি এদেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু।


আরোও অন্যান্য খবর
Paris