১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় ক্লিনিক মালিকের বিরুদ্ধে ভ্রুণ হত্যার অভিযোগ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ৮:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
পুঠিয়ায় ক্লিনিক মালিকের বিরুদ্ধে ভ্রুণ হত্যার অভিযোগ
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর পুঠিয়ায় ক্লিনিকে গর্ভবতী স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে ভুল চিকিৎসায় গর্ভপাত (ভ্রুণ হত্যা) করানোর অভিযোগ উঠেছে। ওই ভুক্তভোগি নারীর মাত্রাতিরিক্ত রক্তক্ষনে কারণে বর্তমানে সে রামেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ভুক্তভোগি নারীর নাম তাসলিমা বেগম (৩০)। সে উপজেলার শিবপুর জাগিরপাড়া গ্রামের জালালা উদ্দীনের স্ত্রী। গত মঙ্গলবার ১৬ নভেম্বর উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত বেসরকারী গ্রীণ লাইফ হসপিটালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগির স্বামি জালাল উদ্দীন বলেন, আমার স্ত্রী ৭ সপ্তাহের গর্ভবতী ছিল।

গত মঙ্গলবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য গ্রীণ লাইফ হাসপাতালে আনা হয়। সেখানে হাসপাতালের মালিক আল্ট্রাসনোগ্রাফি করেন। কিছুক্ষন পর বলেন গর্ভের সন্তান মৃত রয়েছে। এরপর ৫ হাজার টাকার বিনিময় গর্ভপাত করাতে চুক্তি করেন। আমার ন্ত্রীকে একটি ট্যাবলেট খাওয়াতে বলেন। ট্যাবলেট খাওয়ানোর পর আমাদের কিছুটা সন্দেহ হয়ে ছিল। আমি একটু চালাকি করে পাশের অপর একটি ক্লিনিকে (মা ক্লিনিক) আল্ট্রাসনোগ্রাফি করাতে গিয়ে দেখা যায় গর্ভের বাচ্চা জীবিত রয়েছে। বিষয়টি গ্রীন লাইফের মালিককে বললে তিনি ওইদিন বিকালে আমাদের রাজশাহী শহরে নিয়ে যান।

সেখানে বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে তৃতীয় দফা আল্ট্রাসনোগ্রাফি করানো হয়। সেখানেও চিকিৎসকরা পেটে বাচ্চা জীবিত আছে বলে জানান। এর কয়েক ঘন্টা পর ট্যাবলেটের প্রতিক্রিয়ায় আমার স্ত্রীর রক্তক্ষরণ শুরু হয়। বুধবার রাত ১০টার দিকে আমার স্ত্রীর পেটের বাচ্চা পড়ে যায়। তারপর, তার অতিরিক্ত রক্তক্ষরণে কারণে রাতেই তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আমার স্ত্রীর শরীরের অবস্থা খুবই খারাপ রয়েছে। একটু সুস্থ্য হলে থানায় গিয়ে অভিযোগ দেব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল মতিন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাই আমরা বাধ্য হয়ে বৃহস্পতিবার ১৮ নভেম্বর দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠিয়ে দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা বলেন, বানেশ্বর বাজারের বাবুর ক্লিনিকটি অবৈধ কাজ করার আখড়ায় পরিণত হয়েছে। তারপর,এখানে বিভিন্ন রকম অনৈতিক কাজ হয়ে থাকে।

তবে গ্রীণ হাসপাতালের মালিক বাবু বলেন, একজন চিকিৎসক আল্ট্রাসনোগ্রাফি করেছেন। তিনি ওই রির্পোটে যা পেয়েছেন তাই উল্লেখ করেছেন। ওই মহিলার আগেও একাধিকবার গর্ভপাত ঘটেছে। সে জেরে এবারও হয়েছে। আর আমাদের পক্ষ থেকে কোনো অপচিকিৎসা বা গাফলতি করা হয়নি। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ভ্রুণ হত্যার এমন কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। অভিযোগ পেলে অব্যশই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন