১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাটোরে এক মাদ্রাসার সব ছাত্রীর বিয়ে, পরীক্ষা দেয়নি কেউ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ৮:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নাটোরে এক মাদ্রাসার সব ছাত্রীর বিয়ে, পরীক্ষা দেয়নি কেউ
বিজ্ঞাপন

এফএনএস : নাটোরের বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার কোনো শিক্ষার্থী এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন না। অথচ ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে ১৫ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার পেড়াবাড়িয়া মাদ্রাসা কেন্দ্রে এবার পাঁচ মাদ্রাসার ৯৮ শিক্ষার্থী দাখিল পরীক্ষা অংশ নিচ্ছেন। কিন্তু ওই কেন্দ্রে প্রতিদিন ৮৩ জন উপস্থিত হন। অনুপস্থিত ১৫ পরীক্ষার্থীর সবগুলোই বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার ছাত্রী। কোনো পরীক্ষায় ওই মাদ্রাসার একজন শিক্ষার্থীও অংশ নেননি। তবে মাদ্রাসা সুপার সব শিক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে কেন্দ্র সচিব ইব্রাহিম হোসাইন জানান, আল কোরআন ও হাদিস শরীফ দুটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওই মাদ্রাসার কেউ অংশ নেয়নি। এ বিষয়ে মাদ্রাসার সুপারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো লাভ হয়নি। এ বিষয়ে বাগাতিপাড়া মহিলা মাদ্রাসা সুপার আবদুর রউফ জানান, মাদ্রাসা থেকে এবার ১৫ জন ছাত্রীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু করোনায় সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় কেউই পরীক্ষায় অংশ নেয়নি। প্রবেশপত্র হাতে পেয়ে এসব পরীক্ষার্থীদের বাড়ি গিয়ে ছাত্রীদের পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছিলো। কিন্তু কেউ তাতে সাড়া দেয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন