১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘার সাবেক মেয়রের বিরুদ্ধে বর্তমান মেয়রের দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ৯:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাঘার সাবেক মেয়রের বিরুদ্ধে বর্তমান মেয়রের দুর্নীতির অভিযোগ
বিজ্ঞাপন

শাহানুর আলম বাবু, বাঘা : রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর দুর্নীতির বিষয়ে বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক গনমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন। গত ১৭ নভেম্বর বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন। মতবিনময়ে মেয়র রাজ্জাক উপস্থিত গনমাধ্যম কর্মিদের বলেন, আমি দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার শুরু থেকেই সাবেক মেয়র আক্কাছ আলী আমাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। তিনি ১২ বছর পৌর মেয়র থাকাকালিন সময়ে নানারকম দুর্নীতি অনিয়ম করেছেন।

তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করবার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী আঞ্চলিক শাখায় গত ১১ নভেম্বর একটি লিখিত অভিযোগ দিয়েছি। এসময় পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু সাবেক মেয়র আক্কাছ আলীর ১০৪ খানা আইটি চেক প্রদর্শনপূর্বক ব্যাংকে জমা না দেয়ার অভিযোগ করে বলেন, সাবেক মেয়র ১২ বছর দায়িত্বে থাকাকালিন সময়ে দুর্নীতির মাধ্যমে অঢেল টাকার মালিক হয়েছেন। বাড়ি গাড়ি সম্পদ করেছেন। অনিয়ম করে দুইজনকে চাকুরি দিয়েছেন।

মেয়াদের শেষ বছরে এসে কেন দুর্নীতির অভিযোগ এমন প্রশ্নে মেয়র রাজ্জাক বলেন, আমি ব্যাক্তিগত ভাবে তাঁকে সম্মান করি। তাই মানবিক দিক বিবেচনা করে এতদিন এগুলো প্রকাশ করিনি। একজন নির্বাচিত কাউন্সিলর কে কেন ১১ মাস বেতন দেয়া হলোনা এমন প্রশ্নে মেয়র বলেন, আমরা গত ৩১ অক্টোবর পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারি ও জন প্রতিনিধির ৪ মাসের বেতন দিয়েছি। অভিযোগকারি কাউন্সিলরের বেতন জমা আছে, তিনি না নিলে আমি কি করবো। নিয়োগ পরীক্ষার আগেই টাকার বিনিময়ে ১০ পদে প্রার্থী নির্ধারিত হয়ে আছে এমন অভিযোগের বিষয়ে মেয়র বলেন, আপনারা কিভাবে তালিকা পেয়েছেন আমি জানিনা।

সে তালিকায় আমাদের কোন সই স্বাক্ষর আছে? নিয়োগ পরীক্ষার মাধ্যমেই প্রার্থী বাছাই হবে। রাজস্ব ফান্ড শুন্য থাকার পরেও অভিযোগের ৩ দিনের মধ্যে বেতন পরিশোধ হলো কিভাবে জানতে চাইলে মেয়র বলেন, আমি পৌর অভিভাবক। আমি ধার করে হলেও বেতন দিতে পারি ।আমি প্রথমবার যখন মেয়র ছিলাম সে সময়ের ১৮ লাখ পাওনা টাকা মেয়াদ শেষে জমি বিক্রয় করে পরিশোধ করে দিয়েছি। এবারও পৌরসভার একটি টাকাও ঝন রেখে যাবনা। বেতন গ্রহন না করার বিষয়ে বর্তমান মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী কাউন্সিলর সাইফুল ইসলাম টগর বলেন, বর্তমান মেয়র একজন মাওলানা। একজন মাওলানা হয়ে তিনি যত মিথ্যাচার ও দুর্নীতি করছেন তা লজ্জাস্কর।

আমি ১১ মাস ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। ৩১ তারিখ বেতন-ভাতা দিচ্ছে জেনে আমি পৌরসভায় টাকা নিতে গিয়েছি। কিন্তু আমাকে টাকা দেয়নি। যার প্রমান পৌরসভার সিসি ক্যামেরা চেক করলেই পাওয়া যাবে। অভিযোগ মিথ্যা দাবি করে সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, আমি ৯০ দশকে বাঘা শাহদৌলা কলেজের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হয়েছি। ২৫ বছর বয়সে উপজেলার তিন নম্বর পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার সততা ও সঠিক বন্টননিতির কারনে পরবর্তি দুই বার ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

বাঘা পৌরসভার প্রথম নির্বাচনে আমাকে বিজয়ীর পরেও কতিপয় কুচক্রি ষড়যন্ত্র করে সামান্য কয়েকটা ভোটের ব্যবধান দেখিয়ে আমার বিজয় ছিনিয়ে নেই। পৌরসভার দ্বিতীয়বারের নির্বাচনে আমি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হই। এরপর তৃতীয় দফার নির্বাচনে আমাকে আবারও ষড়যন্ত্র করে জামাত শিবির মতাদর্শি বিএনপি সমর্থিত প্রার্থী কে মেয়র নির্বাচিত করা হয়। নির্বাচিত হয়েই মেয়র রাজ্জাক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লুটপাট শুরু করেন। আপনারা নিশ্চই জেনেছেন, এসব বিষয় নিয়ে মেয়র ও প্যানেল মেয়র পৌরসভার ভেতরে অশ্লিল ভাষায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

যার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যাই। নিয়োগে বাধা প্রদানের ব্যাপারে জানতে চাইলে সাবেক মেয়র বলেন, পৌরসভায় জনবল দরকার হলে অবশ্যই নিয়োগ দেবে। সেখানে আমি বাধা দেবার কে? বর্তমান মেয়র লুটপাট করে পৌরসভাকে তলাবিহিন ঝুড়িতে পরিনত করেছেন। ১০ পদের বিপরিতে অনেকের নিকট থেকে টাকা উত্তোলন করেছেন। যা সমস্ত পৌরবাসি এখন অবগত। বর্তমান মেয়রের দুর্নীতির বিষয়ে একজন কাউন্সিলরের অভিযোগের প্রেক্ষিতে তৃতীয়বারের নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়।

এ বিষয়ে আমাকে দোষারোপ দেয়া পাগলের প্রলাপ মাত্র। তিনি আরও বলেন, সামনে আবার পৌর নির্বাচন ঘনিয়ে আসছে। আসন্ন পৌর নির্বাচনে আমাকে বিতর্কিত করতে মেয়াদের শেষ বছরে এসে নিজেদের অপকর্ম ধামাচাপা দেবার জন্য প্রতিহিংসামুলক মিথ্যা ভিত্তিহীন, বানোয়াট ও হাস্যকর অভিযোগ আনা হচ্ছে। মেয়র থাকাকালিন অডিট শাখা থেকে একাধিকবার অডিট হয়েছে। সর্বশেষ অডিটেও আমার কোন দুর্নীতি প্রমানিত হয়নি। মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারি নির্বাহি প্রকৌশলি নাজমুল আলম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন