১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ৪০০ পিস ইয়াবাসহ কাঁকনহাটের এএসআই আটক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ৬:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে ৪০০ পিস ইয়াবাসহ কাঁকনহাটের এএসআই আটক
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পাঞ্জাব আলীকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চারঘাটের ইউসুফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পাঞ্জাব আলী এর আগে চারঘাট মডেল থানায় দীর্ঘদিন এএসআই হিসাবে কর্মরত ছিলেন। ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জয়নাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর পুরাতন বিওপির সামনে অভিযান চালিয়ে এএসআই পাঞ্জাব আলীকে আটক করা হয়েছে।

এ সময় তাঁর মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পাঞ্জাব আলীকে আটক করে মামলা দায়ের করেছে বিজিবি। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন