পাবনায় বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করলো পিবিআই
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনায় বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনা। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার বাঘুটিয়া গ্রামের নায়েব আলী শেখের ছেলে জুয়েল শেখ (২২) ও একই এলাকার কৃষ্ণ বালার ছেলে উজ্জল বালা (২১)। গতকাল আসামীদের পাবনা আদালতে প্রেরণ করা হয়। এর আগে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত সোমবার আসামীদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বাঘুটিয়া বাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনার শাখার সহকারী পরিদর্শক (এসআই) মোঃ সবুজ আলী জানান, পাবনার আতাইকুলা থানায় স্বর্ণালী খাতুন নামের এক মহিলা বিকাশ চক্রের প্রতারকদের বিরুদ্ধে গত ২৪ জুলাই /২০১৯ সালে একটি মামলা দায়ের করেন। মামলার ইজাহারে বলা হয় প্রতারকরা বিকাশ অফিস থেকে ফোন করা হয়েছে উল্লেখ করে গত ১৪ জুলাই ২০১৯ দুপুরে বিকাশের পাসওয়োর্ড ঠিক করার কথা বলে বিভিন্ন ভাবে স্বর্ণালীর নিকট থেকে এক লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়।
মামলাটির তদন্তে থানা পুলিশ কোন কুলকিনারা করতে না পারায় আদালত থেকে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মামলাটি ডিআইজি (পিবিআই) বনজ কুমার মজুমদার এর সঠিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় এবং পাবনা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী এর সার্বিক সহযোগীতায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, প্রতারক চক্রটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ফোন করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার নিয়েছি। গ্রেফাতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেরা দীর্ঘকাল ধরে এইভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামুলক ভাবে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। একই সঙ্গে তাদের সঙ্গে জড়িত প্রতারক চক্রের অন্যান্যদের সদস্যদের নাম বলেছে। তাদেরকেউ গ্রেফতারের চেষ্টা চলছে।
