১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপি একাব্বর হোসেনের মৃত্যুতে ইঞ্জিঃ এনামুল হক এমপির শোক প্রকাশ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ৬:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
এমপি একাব্বর হোসেনের মৃত্যুতে ইঞ্জিঃ এনামুল হক এমপির শোক প্রকাশ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এমপি একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। একাব্বর হোসেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুম একাব্বর হোসেন এমপি’র বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন