রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বাংলাদেশকে স্বল্প সুদে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিতে আগ্রহী দ. কোরিয়া

Paris
Update : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

এফএনএস : করোনাভাইরাস মহামারির আঘাত সামলে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশকে স্বল্প সুদে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে চায় দক্ষিণ কোরিয়া, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৫৬ কোটি টাকা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি দাতা গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে একটি প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গতকাল সোমবার দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে সিউলভিত্তিক ইংরেজি দৈনিক দ্য কোরিয়া হেরাল্ড।

দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের ৭০০ মিলিয়ন ডলারের (প্রায় ছয় হাজার কোটি টাকা) একটি প্রকল্প বাস্তবায়নে স্বল্প সুদে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দেবে কোরীয় অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ)। কোরীয় গণমাধ্যমের খবর অনুসারে, বাংলাদেশের ওই প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, ২৫০ মিলিয়ন ডলার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এবং ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে ওপেকের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল।

তবে প্রকল্পটি কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উন্নয়নশীল দেশগুলোকে মৌলিক অবকাঠামোতে সহায়তার লক্ষ্যে ১৯৮৭ সালে ইডিসিএফ কর্মসূচি শুরু করে দক্ষিণ কোরিয়া। তবে এবারই প্রথম কোনো উন্নয়নশীল দেশের প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে ইডিসিএফ এবং এআইআইবি।


আরোও অন্যান্য খবর
Paris