স্টাফ রিপোর্টার : আবাসিক হোটেল ডালাস ইন্টারন্যাশনালের নতুন সংযোজনে ‘ডালাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার রাতে এর উদ্বোধন করা হয়। এর আগে বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন, হোটেল ডালাস ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আবুল বাশার মোহাম্মদ হাবিবুল্লাহ। উদ্বোধনে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু,
হোটেল অ্যান্ড রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, আবুল বাশার মোহাম্মদ শহিদুল্লাহ পলাশ, ইঞ্জিনিয়ার শাকিলা বাশার শিমুল, ডা. তামান্না বাশার রুথি, তাসনিয়া বাশার গোধূলী, আহনাফ বাশার ডালাস প্রমুখ। সংশ্লিষ্টরা জানান, ডালাস হোটেল এন্ড রেস্টুরেন্টটি নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর মুক্তিযোদ্ধা ভবনে বিন্দুর মোড়ে অবস্থিত। সম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত। গাড়ী পার্কিং ও ২৪ ঘন্টা বিদ্যুৎ এর সুব্যবস্থা রয়েছে।