২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঘড়ি না থাকায় বিড়ম্বনা অভিযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ৬:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঘড়ি না থাকায় বিড়ম্বনা অভিযোগ পরীক্ষার্থীদের
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বেশ কয়েকটি কক্ষে ছিল না ঘড়ি। সময় নির্ধারনের প্রধান মাধ্যম ঘড়ি না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে পরীক্ষার্থীদের। এ নিয়ে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা।

এদিকে পরীক্ষার্থীদের অভিযোগ আমলে না নিয়ে কেন্দ্র সচিব ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, ঘড়ি ছিল তবে নষ্ট। পরে নষ্ট ঘড়ি ঠিক করার ব্যবস্থা করা হয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা কেন্দ্রে কোন প্রকার ইলেকট্রিক যন্ত্রাংশ নিয়ে আসা যাবে না। সে মোতাবেক পরীক্ষার উপকরণ নিয়ে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে প্রতিটি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা।
মহামারী করোনা ভাইরাসের কারনে অর্ধেক সময়ে নেয়া হয়েছে পরীক্ষা।

সেই পরীক্ষার প্রথম দিনে মানষিক ভাবে প্রস্তুতি নিলেও পরীক্ষার হলে এসে বিড়ম্বনায় পড়েন পরীক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা জানান. তাদের হলে কোন ঘড়ি ছিল না। সে কারণে সময় মতো প্রশ্নের উত্তর দিতে সমস্যা হয়েছে। পাবলিক পরীক্ষার কেন্দ্রে ঘড়ি না থাকায় অভিভাবকদের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান সম্প্রতি সাংবাদিকদের সাথে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন কোন পরীক্ষার্থী কেন্দ্রে ঘড়ি নিয়ে প্রবেশ করতে পারবেনা। প্রতিটি কক্ষে ঘড়ির ব্যবস্থা করা হবে। সে মোতাবেক বাড়িতে ঘড়ি রেখেই পরীক্ষার হলে প্রবেশ করেন তারা। এদিকে ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের কয়েকটি কক্ষে ঘড়ি না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে পরীক্ষার্থীদের। দ্রুত এই সমস্যা সমাধান করার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন শিক্ষার্থীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন