১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

১৬ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ৫:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
১৬ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
বিজ্ঞাপন

এফএনএস : ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের সাবেক রাজাকে ১৬ ডিসেম্বরের জন্য দাওয়াত দিয়েছি। ইতোমধ্যে ভারত দেশটির রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিশ্চিত করলেও ভুটান থেকে এখনও নিশ্চিত করা হয়নি।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন