১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে যুবলীগ নেতা হত্যায় ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ৫:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
গোদাগাড়ীতে যুবলীগ নেতা হত্যায় ৫ জনের যাবজ্জীবন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বেলা ১২টার দিকে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু। তিনি বলেন, এজাহারভুক্ত আসামি ছিলেন ২২ জন। পরে তদন্ত শেষে আসামি হয় ৩৫ জন। মামলার রায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া একজনকে ১০ বছরের কারাদণ্ড, চারজনকে ৬ মাসের কারাদণ্ড ও ১৫ জনকে এক করে মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় ৩৩ জন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এন্তাজুল হক বাবু আরও বলেন, এই মামলায় ৩২ জন স্বাক্ষী ছিল। এর মধ্যে ২২জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সেদিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোট কেন্দ্র দখলে নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন