সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মহান সংসদে মহাসড়ক বিল ২০২১ উত্থাপন করলেন এমপি এনামুল হক

Paris
Update : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বাগমারা : মহান জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ উত্থাপন করা হয়েছে। মহাসড়ক বিল ২০২১ পরীক্ষাকরণ সংক্রান্ত সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট সভাপতি মোঃ একাব্বর হোসেন এমপি এর পক্ষে উত্থাপন করেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। গতকাল রোববার মহান জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে তিনি এই বিলটি উত্থাপন করেছেন।

জাতীয় সংসদের গত ০৪-০৯-২০২১ তারিখের বৈঠকে উত্থাপিত মহাসড়ক বিল ২০২১, জাতীয় সংসদের কার্যপ্রনালী বিধির ২৪৬ বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। কমিটি ২৬-০৯-২০২১ খ্রিঃ তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরুপে পরীক্ষা করে। এদিকে বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেই সাথে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন তাঁদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুটিনাটি দিক পরীক্ষা করে কমিটি মহাসড়ক বিল ২০২১ কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাস করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করেছে। এ সময় মহান জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত ছিলন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।


আরোও অন্যান্য খবর
Paris