২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভারতীয় ১১ সদস্যের সাইকেল র‌্যালি বাংলাদেশে

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ৭:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ভারতীয় ১১ সদস্যের সাইকেল র‌্যালি বাংলাদেশে
বিজ্ঞাপন

এফএনএস : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ভারতে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে স্নেহালয় সংগঠনের ১১ সদস্যের সাইকেল র‌্যালি বাংলাদেশে এসেছে। গতকাল শনিবার বিকেল ৪টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল হয়ে বাংলাদেশে প্রবেশ করে দলটি। এ সময় ভারতীয় প্রতিনিধি দলের দলনেতা ড. গ্রিশ কুলকার্নি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ভারতে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে স্নেহালয় সংগঠনের ১১ সদস্যের সাইকেল র‌্যালি নিয়ে বাংলাদেশে এসেছেন।

গত ২ অক্টোবর ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ৭৫ দিনের জন্য সাইকেল র‌্যালিটির যাত্রা শুরু করেছেন। প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করবেন। এ ছাড়া তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সবশেষে নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টে গিয়ে তাদের এ সাইকেল র‌্যালিটি শেষ করবেন বলে জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন