২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ৬:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : চুয়েট, কুয়েট ও রুয়েট এর ২০২০-২০২১ সেশনে ১ম বর্ষ স্নাতক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে গতকাল শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় রুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২:৩০ টায়। এছাড়া “খ” গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১.৪৫ টায়। এবারের ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ৯২০০ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় ৭০.৫২ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

রুয়েট উপাচার্য অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম সেখসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার, রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত ছিলো। সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন