২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

জাবির ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ৬:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
জাবির ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিজ্ঞাপন

এফএনএস : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইআইটির অধীনে ‘এইচ’ ও আইবিএ জেইউ-র অধীনে ‘জি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ‘এইচ’ ইউনিটের আসন সংখ্যা ৫৬টি।

এর মধ্যে ছেলেদের জন্য ২৮টি এবং মেয়েদের জন্যও ২৮টি। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ২৩ হাজার ৩১৬ জন। ‘জি’ ইউনিটের আসন সংখ্যা ৫০টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৫টি এবং মেয়েদের জন্যও ২৫টি। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিলো ৮ হাজার ৮৯৬ জন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লঁহরা-ধফসরংংরড়হ.ড়ৎম থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন