১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ৭:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : বগুড়ায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় ২২ মাস বয়সী মাহমুদা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের চারমাথা ভবের বাজার এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদা রাজশাহীর বাঘমারা উপজেলার আব্দুল্লাহ আল মামুনের মেয়ে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্রো শ-১৩-১২-৫৯) আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুকন্যা মাহমুদা তার বাবা ও মায়ের সঙ্গে মোটরসাইকেলে নওগাঁ যাচ্ছিল। পথে চারমাথা এলাকায় ঝাঁকিতে মায়ের কোল থেকে মহাসড়কে পড়ে যায় মাহমুদা। এতে পিছনে থাকা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, পরিবারের সদস্যরা লাশ গ্রামের বাড়ি নিয়ে গেছেন। অভিযোগে সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন