এসএসসি পরীক্ষা উপলক্ষে পুলিশের নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার : আগামী ১৪ নভেম্বর হতে ২৩ নভেম্বর পর্যন্ত রাজশাহী মহানগরীর ২৯টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১৪ নভেম্বর ২০২১ তারিখ হতে পরীক্ষার দিনসমূহে শুধুমাত্র পরীক্ষা
চলাকালীন সময়ে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
