দুর্গাপুরে ছয় ইউপিতে ভোট ২৩ ডিসেম্বর
মোবারক হোসেন শিশির : সারা দেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ দফায় ৮৪০ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬ ইউনিয়ন রয়েছে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর। উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তর থেকে অফিসে চিঠি পাঠানো হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর।
এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২৯নভেম্বর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ডিসেম্বর। আর আপিল নিষ্পত্তি ০৩-০৫ ডিসেম্বর। তবে প্রার্থিতা প্রত্যাহার ০৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ০৭ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। যেসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, উপজেলার নওপাড়া, কিসমত গণকৈড়, পানানগর, দেলুয়াবাড়ী, ঝালুকা ও জয়নগর ইউনিয়নে ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
