১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইউনেসকোর এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটিতে শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ১১:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ইউনেসকোর এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটিতে শিক্ষামন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস: জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর এসডিজি-৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বৃহস্পতিবার প্যারিসে ইউনেসকোর সদরদপ্তরে ‘হাই লেভেল সেগমেন্ট অব ২০২১ গ্লোবাল এডুকেশন’ মিটিংয়ে তাকে সদস্য হিসেবে নির্বাচন করা হয়।

এসডিজি-৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগীতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। বিশ্বের প্রত্যেক অঞ্চল থেকে দুইজন করে সদস্য নির্বাচন হয়েছেন। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী তাকে সদস্য হিসেবে নির্বাচিত করায় সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন