২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে
বিজ্ঞাপন

এফএনএস : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, শিক্ষক স্বল্পতা দূর করতে আসছে ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার ৭শ জন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দ্যে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন। তিনি বলেন, শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীর চিন্তা-চেতনা, নীতি-নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলা হিসেবে গড়ার পদক্ষেপ হিসেবে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেন।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ, ইংরেজিতে দক্ষতা বাড়ানো জন্য বৃটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিয়াড চালু করেছে। পাশাপাশি বছরের প্রথমদিন সব শিশুকে নতুন বই ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে। তিনি একটি জ্ঞানভিত্তিক সমাজ বিকাশে কাজ করার জন্য শিক্ষা কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রতিমন্ত্রী গত মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সিনাহাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়জুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ইফতেখার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন