১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কপ-২৬ চুক্তির খসড়া প্রকাশ করেছে জাতিসংঘ জলবায়ু সংস্থা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: lead
কপ-২৬ চুক্তির খসড়া প্রকাশ করেছে জাতিসংঘ জলবায়ু সংস্থা
বিজ্ঞাপন

এফএনএস : জাতিসংঘের জলবায়ু সংস্থা কপ২৬ চুক্তির প্রথম খসড়া প্রকাশ করেছে। গত বুধবার জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিভিন্ন দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের চূড়ান্ত খসড়া কপ২৬ শীর্ষ সম্মেলনের শেষে প্রকাশ করা হবে। আগামী শুক্রবার গ্লাসগোতে কপ২৬ সম্মেলন শেষ হওয়ার আগে প্রায় ২০০ দেশের আলোচকরা খসড়া থেকে চূড়ান্ত চুক্তিতে কাজ করবেন। বর্তমান জলবায়ু লক্ষ্যমাত্রার মধ্যে ব্যবধান পূরণ করতে কপ কভার সিদ্ধান্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন যে উষ্ণতার বিপর্যয়কর মাত্রা এড়ানোর জন্য আরো উচ্চাভিলাষী পদক্ষেপ নেয়া প্রয়োজন।

বায়ুমণ্ডলের অধিক তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর জন্য নতুন বিপত্তি ডেকে আনছে। এতে করে বিশ্বের অর্ধেক জনসংখ্যা ২০৩০ সালের মধ্যে জলবায়ু ঝুঁকিতে পড়বে। যা এখনই বেড়ে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে জলবায়ু পরিবর্তন সম্পদের যে ক্ষতি করছে ২০৩০ সালে তার থেকে দ্বিগুণ করবে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশের জন্য ৪১৩ মিলিয়ন নতুন অর্থায়নের প্রতিশ্রুতি মিলেছে। ১০০ বিলিয়নের জায়গায় অর্ধবিলিয়নও প্রতিশ্রুতি মেলেনি উন্নত দেশগুলোর কাছ থেকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন