১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ৬:২০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে এবং পরবর্তীতে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে দুই যুবক এবং এক তরুণী লক্ষীপুরের মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁ থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল নিয়ে বাইরে বের হন। এ সময় ওই তরুণীর সঙ্গে নিহত যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে যুবক নিজেই নিজের বুকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে সে বিষপান করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ওই যুবক কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন