১০০ বীর মুক্তিযোদ্ধাকে ভারতে চিকিৎসার জন্য দরখাস্ত আহ্বান
এফএনএস : ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে ভারতে চিকিৎসাসেবা দিতে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গতকাল সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদান’ স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
