১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ট্রাক চাপায় এক যুবক নিহত

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ৬:০১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে ট্রাক চাপায় এক যুবক নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মটোরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাবু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। তবে ওই বাইকের পেছনে জিয়া পার্ক এলাকার মৃত সেলিমের ছেলে বাবু নামের আরেক যুবক পালিয়ে যায়। গতকাল সোমবার দুপুর ২ টার দিকে কাশিয়াডাঙ্গা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু কাশিয়াডাঙ্গা উত্তর গুড়িপাড়া মৃত নইমদ্দিন খানের ছেলে। এ তথ্য নিশ্চিৎ করেন কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ। ওসি জানান, গতকাল বেলা ২ টার দিকে একটি এ্যপাচি নীল রং এর বাইক নিয়ে কোট স্টেশন থেকে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যাচ্ছিলেন গুড়িপাড়া এলাকার মৃত নইমদ্দিনের ছেলে বাবু।

এসময় অপর দিক থেকে একটি ট্রাক এসে মটোরসাকেলকে চাপা দেয়। এতে ঘটনা স্থলে বাবু গরুতর জখম হয়। পরে ফায়ারসার্ভিসেরর একটি টিম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে ভর্তি করার পরে চিকিৎসাধিন অবস্থা বাবু মারা যায়। গাড়ি দুইটি থানা পুলিশ উদ্ধার করে জব্দ করা হয়েছে। আকস্মিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পি.পি অ্যাড. সিরাজুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

গতকাল রবিবার রাত ১টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার তাঁর মুঠোফোনে খবর পাওয়ার মাত্র দ্রুত হাসপাতালে ছুটে যান এবং আহত রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও আজ সোমবার বেলা ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অ্যাড. সিরাজুল ইসলাম এর চিকিৎসার খোঁজ খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য আশরাফ উদ্দিন খান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন