সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

সেরা ১০০ গবেষককে সংবর্ধনা দেবে রাবি

Paris
Update : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

শাহজালাল ইসলাম তুহিন, রাবি : ‘মুজিব শতবর্ষে রাবির সেরা শত গবেষক’ উপপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সেরা ১০০ গবেষককে সংবর্ধনা দেবে রাবি প্রশাসন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গবেষকদের সংবর্ধনার পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে শিক্ষা ও গবেষণার মান বাড়াতে এবং গবেষণায় শিক্ষকদের উদ্বদ্ধ করতেই এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য কমিটিও গঠন করেছে বর্তমান রাবি ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

প্রো-ভিসি প্রফেসর ড. সুলতান উল ইসলামকে সভাপতি ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বর ১০০ গবেষক নির্বাচন করার লক্ষে একটি সভা করা হয়েছে। টেকনিক্যাল কমিটি ৬ সদস্য বিশিষ্ট এবং সাব কমিটিতে বিভিন্ন অনুষদের অধিকর্তা ও ইনস্টিটিউটের পরিচালকদের রাখা হয়েছে। গত ২ নভেম্বর উপাচার্য কনফারেন্স রুমে একটি সভা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নোয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নানা রকম পরিকল্পনা করা হয় সভায়। তার মধ্যে গবেষকদের সংবর্ধনা দেওয়া ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১০০ জন গবেষকের তালিকা করতে বিভিন্ন মানদন্ড নির্ধারণ করা হয়।

জানা গেছে, নয়টি বিষয়ে গুরুত্ব দিয়ে সেরা গবেষকদের তালিকা করবে কমিটি। সেগুলো হচ্ছে, গবেষণা তত্বাবধায়নের সংখ্যা, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার সংখ্যা, কনফারেন্স প্রসিডিংস সংখ্যা, একাডেমিক প্রস্তক প্রকাশনা, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন ব্যতীত অন্যান্য ফান্ড থেকে মঞ্জুরীকৃত অনুদান, প্রকাশিত জার্নালকে উদ্ধৃতি হিসেবে ব্যবহারের সংখ্যা, পেটেন্ট অর্জন, প্রাপ্ত পুরস্কারের সংখ্যা এবং গবেষণার সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হবে। এই নয়টি সূচকে আবার বিভিন্ন রেটিংয়ে ভাগ করা হবে। তারপর শীর্ষ ১০০ জন গবেষককে নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সেখানে ১০০ গবেষকের মধ্যে ৭০ জন থাকবেন বিজ্ঞান সংশ্লিষ্ট ও বাকি ৩০ জন থাকবেন কলা, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ও কমিটির সদস্য সচিব ড. আজিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন ও পঠন-পাঠনের পাশাপাশি গবেষণায় আরও বেশি উদ্বুদ্ধ করতেই এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেরা গবেষক নির্বাচনে কমিটি কাজ শুরু করেছে। আশাকরছি নভেম্বর শেষ হতে পারে। পরবর্তী বড় পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত গবেষকদের সংবর্ধনা দেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris