২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ৩:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি
বিজ্ঞাপন

এফএনএস : দেশের সব জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগ নামের একটি সংগঠন। একইসঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি আবদুল শহিদ কাজল বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হেফাজত নেতাকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি? যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলার ধৃষ্টতা দেখায়, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মুহিউদ্দীন খান ফারুকীর সঞ্চালনায় কেন্দ্রীয় নেতা আয়ুব প্রদীপ, আবুল কালাম, মহসিন আলী ও রাফিউল হক প্রমুখ বক্তব্য দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন