১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবি শিক্ষার্থীকে রাতভর মানসিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ৫:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাবি শিক্ষার্থীকে রাতভর মানসিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের শিক্ষকরা নিশ্চয়তা দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে কোন র‌্যাগিং থাকবে না। তারপরেও এমন ঘটনা ঘটলো। এ ঘটনা শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ থাকবে না। এটা সারাদেশে ছড়িয়ে পড়বে। ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে আমাদের বন্ধুর উপর যে নির্যাতন করা হয়েছে তার বিচার করতে হবে। নির্যাতনের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে আসা শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদেরকে এই মানববন্ধনে আসার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি ও বাধা দেওয়া হয়েছে। এমনকি মানববন্ধন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তারা। এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের সুষ্ঠ বিচার চাই, অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই,শারীরিক ও মানসিক নির্যাতনের রিরুদ্ধে রুখে দাড়াও, র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস চাই’ সম্বলিত ফেস্টুন বহন করেন।

উল্লেখ গত ৪ নভেম্বর বৃহস্পতিবার শহীদ শামসজ্জোহা হলের ছাদে নাট্য কলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সামি এম সাজিদের উপর রাতভর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন