সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

রাজশাহীতে বাড়ছে ফ্ল্যাটের দাম

Paris
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি ফলে অস্থিত্ব টিকিয়ে রাখার জন্য সামনে ডিসেম্বর মাস থেকে রাজশাহীতে ফ্লাটের দাম বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান স্কয়ার ফিট অনুযায়ী যে দাম রয়েছে সেখান থেকে আগামী ডিসেম্বর থেকে ২০ থেকে ২৫শতাংশ বাড়ানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) পক্ষে সংবাদ সম্মেলন করে ফ্ল্যাটের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান। তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি ভবন নির্মাণ করতে ১০ হাজার আইটেম লাগে। এসব আইটেম সরবরাহ করে প্রায় ২৭৯টি কোম্পানী। কিন্তু সম্প্রতি নিত্যপ্রয়োজনী পণ্যের সাথে নির্মাণ সামগ্রীর দামও বেড়েছে অস্বাভাবিক হারে। ঢাকা থেকে এসব নির্মাণ সামগ্রী রাজশাহীতে আনতে খরচ পড়ছে বেশি। তিনি বলেন, এখন পর্যন্ত ডেভেলপাররা রাজশাহীতে ৬শ’ টির বেশি ফ্ল্যাট নির্মাণ করেছেন। এসব ফ্ল্যাট মূলত নাম মাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। একই সাথে পরিকল্পীতভাবে ফ্ল্যাট নির্মাণ করার জন্য এখন পর্যন্ত নগরীর প্রায় ১২০ বিঘা সাশ্রয় হয়েছে। সরকারের উন্নয়নের সাথে রাজশাহীর ডেভেলপাররাও কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের এখন ভবন নির্মাণ করতে গিয়ে চরম বেকায়দায় পড়তে হচ্ছে।

নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় এখন এই সেক্টর টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা রাজশাহীর ডেভেলপাররা ভবন নির্মাণ করতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নানা কৌশলে কাজ করতে হচ্ছে। কারণ ক্রেতাদের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে আমারা মূলত কাজ করে থাকি। অব্যাহত নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে হুমকির মুখে টিকেব থাকার লক্ষ্যে ফ্ল্যাটের দাম বাড়ানো হচ্ছে। আমরা চাই একটি ভবন নির্মাণ করে লাব না হোক অন্তত খরচের টাকা উঠে। কারণ দাম না বাড়ালে আমাদের ভবন নির্মাণ করে বর্তমান দামে বিক্রি করলে বিপুল পরিমাণ টাকা লোকসানের হিসাব গুনতে হবে।

তিনি বলেন, যে মূল্য বাড়ানো হচ্ছে এটি খুব বেশি নয়। নাম মাত্র হারে এ মূল্য বৃদ্ধি করা হচ্ছে। কারণ ঢাকায় একটি ফ্ল্যাটের দাম যদি হয় ৫০লাখ টাকা, সেখানে রাজশাহীতে সেই ফ্ল্যাটের দাম হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। ক্রেতারা যেনো কোনো সমস্যায় না পড়েন সে দিকটা লক্ষ্য রেখে আমরা ফ্ল্যাটের দাম নির্ধারণ করেছি। তবে আগে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের জন্য নতুন নির্ধারণ করা মূল্য প্রয়োজ্য হবে না। তিনি আরো বলেন, দাম বাড়ানোর বিষয়টি বিভ্রান্তমুলক না ভেবে, বিষয়টি স্বাভাবিকভাবে দেখার জন্যও অনুরোধ করেন জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সহসভাপতি এরশাদ আলী ঈশা, হুসাইন আলী, সাংগঠনিক মেজবা উল বারি সওদাগর, প্রচার আক্তারুল হুদা রুমেল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধক্ষ্য এএইচ এম আশিকুর রহমান, তথ্য সম্পাদক এসএম সিহাব পারভেজ, আইন বিষয়ক সম্পাদক আবু জুবায়েদ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সদস্য কবির হোসেন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris