১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পরিবহন ধর্মঘট: নওগাঁয় গুনতে হচ্ছে দ্বিগুন ভাড়া

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১, ৫:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
পরিবহন ধর্মঘট: নওগাঁয় গুনতে হচ্ছে দ্বিগুন ভাড়া
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল থেকে সারাদেশের ন্যায় নওগাঁতেও শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এদিকে পরিবহন ধর্মঘট থাকায় চলছে না বাস। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পরিবহনের খোঁজে দিশেহারা। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা থাকায় জেলার বিভিন্ন উপজেলা থেকে পরীক্ষার্থীরা নওগাঁ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তারা বিপাকে পড়েন। সিএনজি, রিকশা, অটোরিকশা গেলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুন বলে অভিযোগ করেন পরীক্ষার্থী ও সাধারন যাত্রীরা।

গতকাল শুক্রবার সকাল থেকে শহরের বালুডাঙ্গা-ঢাকা বাসস্ট্যান্ড, মুক্তির মোড়, গোস্তহাটির মোড়, তাজের মোড় ঘুরে এমন চিত্র দেখা যায়। মান্দা উপজেলা থেকে নওগাঁ শহরে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী আব্দুল কুদ্দুস জানান, সকালে ফেরিঘাট থেকে নওগাঁতে নিয়োগ পরীক্ষা দিতে আসলাম। তিনি জানান বাস না পেয়ে সিএনজিতে আসলাম। যেখানে ৫০ টাকার ভাড়া নিল ৮০ টাকা। আরেক পরীক্ষার্থী জানান, পলিটেনিকাল কলেজে আমার সিট পড়েছে। গোস্তহাটির মোড় থেকে পলিটেকনিকাল আসলাম ১০ টাকার ভাড়া ২০ টাকা নিয়েছে।

নওগাঁ থেকে রাজশাহী রুটের যাত্রী জয়নাল জানান, জরুরি কাজে সকালে রাজশাহী যাওয়ার জন্য বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এসেছি। বাস বন্ধ এজন্য সিএনজি চড়ে যেতে হচ্ছে। এতে করে দ্বিগুন ভাড়াও দিয়ে যেতে হচ্ছে। আলমগীর হোসেন নামে আরেক যাত্রী বলেন আমি জরুরি কাজে সাপাহার উপজেলা থেকে নওগাঁ শহরে বাস না পাওযায় সিএনজিতে আসলাম। কিন্তু গণপরিবহন বন্ধ থাকার সুযোগে আমাদের জিম্মি করে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে। এছাড়াও হঠাৎ ডিজেলের দাম বাড়িয়ে মানুষকে এমন ভোগান্তিতে ফেলে দেওয়া হয়েছে। গণপরিবহন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে, তারা আর এমনটি করার সাহস পেত না।

সিএনজি চালক বিষনুর সাথে ভাড়া বৃদ্ধির বেপারে কথা হলে তিনি জানান, বাস চলছে না এজন্য সিএনজিতে চাপ বেশি। এরপর অনেক সিএনজি ভয়ে রোডে নামেনি। ফলে ভাড়া কিছুটা বেশি নিতে হচ্ছে। এ বিষয়ে পরিবহন মালিক এবং শ্রমিক নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা মোবাইল ফোনে জানান, বাংলাদেশের ইতিহাসে একবারে তেলের দাম ১৫ টাকা কোনোদিন বাড়েনি। এটি মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলার সকল পরিবহন বন্ধ রয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন