১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামানের সমাধীতে মৎসজীবী লীগের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১, ৫:১০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শহীদ কামারুজ্জামানের সমাধীতে মৎসজীবী লীগের পুষ্পস্তবক অর্পণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালন করেছে রাজশাহী মহানগর আওয়ামী মৎসজীবী লীগ। দিবসটি উপলক্ষে শোক র‌্যালি বের করেন নেতৃবৃন্দ। শোক র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীস্থলে গিয়ে শেষ হয়। এরপর বেলা ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী মৎসজীবী লীগের আহ্বায়ক মোঃ মাসুদ রানা, মোঃ আমির হামজা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, মোঃ আবু সাইদ, মোঃ ফারুক, মোঃ আজাদ, খোদেজা আনসারী প্রমূখ। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন রাজশাহী মহানগর আওয়ামী মৎসজীবী লীগের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন