মুজিববর্ষে মহাত্মা গান্ধী গোল্ড মেডেল পেলেন রাজশাহীর মহিলা টিটিসি’র অধ্যক্ষ
প্রেস বিজ্ঞপ্তি : মুজিববর্ষের আলোচনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে “কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে” বিশেষ অবদান রাখায় মহাত্মা গান্ধী গোল্ড মেডেল ২০২০ পেয়েছেন রাজশাহীর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর ট্রপিকানা টাওয়ারে “সমাজের শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ” আলোচনা সভা ও গুনিজন সম্মাননা-২০২০ আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়।
প্রফেসর ডা: মোঃ গোলাম কবির বীর মুক্তিযোদ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মির্জা আব্দুল জলিল উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রাইভেটাইজেশন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেজর পরিতুষ রায়। সঞ্চালনায় ছিলেন জাহিদ হাসান, এটির আয়োজন করেন মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি (মাপসাস) সারাদেশে মোট ২২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে মহাত্মা গান্ধী গোল্ড মেডেল ২০২০ প্রদান করা হয়।
রাজশাহীর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ নাজমুল হক বলেন এ প্রাপ্তি অর্জন শুধু আমার একার নয এই অর্জন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি ও রাজশাহী মহিলা টিটিসির সকল কর্মকর্তা-কর্মচারী দের।
