রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীতে গ্রামীণ ফোনের তৃতীয় গ্রাহক সেবা কেন্দ্র উদ্বোধন

Paris
Update : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে গ্রামীণফোনের আরও একটি নতুন গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অলকার মোড় বালিঘাটা হাউজে গ্রামীণফোনের নতুন এই গ্রাহক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুদুর রহমান রিংকু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নতুন একটি গ্রাহক সেবাকেন্দ্র চালুর মাধ্যমে রাজশাহীতে গ্রামীণফোনের গ্রাহকদের সেবাপ্রাপ্তির নতুন দ্বার উন্মোচিত হলো।

এখান থেকে গ্রাহকরা চাহিদা মতো সকল সেবা পাবেন। মেয়র আরো বলেন, রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ চলমান রেখেছি। তবে শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। নিজে উদ্যোক্তা হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, করোনাকালীন সময়ে গ্রাহকসেবা মানুষের দৌড়গৌরায় পৌছে দিতে উদ্যোগ গ্রহণ করে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে সাহেব বাজার বড় রাস্তার সামনে রাজশাহীতে প্রথম একটি গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। এরপই ধারাবাহিকতায় অলকার মোড় বালিঘাটা হাউজে বড় পরিসরে রাজশাহীতে গ্রামীণফোনের তৃতীয় গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হলো।

এখানে গ্রামীণফোনের সকল পণ্য ও সেবা ছাড়াও বিখ্যাত ব্যান্ডের মোবাইল এক্সেসরিজ পাওয়া যাবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোন প্রতিনিধি রাজশাহী সার্কেল বিজনেস হেড আশফাকুজ্জামান চৌধুরী, হেড অফ রিটেইল মোঃ কামরুল আলম সরকার, রিজওনাল হেড মোঃ নুরুল আমিন সরকার, সার্কেল রিটেইল হেড নান্টু চন্দ্র দাস, রাজশাহী মার্কেটিং হেড মোঃ শাহিনুর রহমান, রাজশাহী রিটেইল চ্যানেল ম্যানেজার ফরহাদ মোহাম্মদ চৌধুরী, নতুন এই সেবা কেন্দ্রের সত্বাধিকারী জিয়া হাসান আজাদ হিমেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরোও অন্যান্য খবর
Paris