২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

চবির ‘ডি’ ইউনিটে ৭২ শতাংশই অকৃতকার্য

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১, ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
চবির ‘ডি’ ইউনিটে ৭২ শতাংশই অকৃতকার্য
বিজ্ঞাপন

এফএনএস : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৫ হাজার ২০১ জন অকৃতকার্য হয়েছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৭১ দশমিক ৮৭ শতাংশ। অপরদিকে কৃতকার্য হয়েছেন ১০ হাজার ৩০১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ২৮ দশমিক ১৩ শতাংশ। শনিবার ও রোববার প্রতিদিন দুই শিফটে সম্পন্ন হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেন ৩৫ হাজার ৫০২ ভর্তিচ্ছু। মোট আবেদন জমা পড়েছিল ৫৪ হাজার ২৫২টি।

সমাজবিজ্ঞান ও আইন অনুষদের সব বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদের (বিজ্ঞান ও মানবিক গ্রুপের জন্য) সব বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান (মানবিক গ্রুপের জন্য) বিভাগ নিয়ে গঠিত এ ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ১৬০টি। ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ভোর রাতের দিকে আমরা ফল তৈরি করেছি। শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন